• হোম
  • গোপনীয়তা নীতি

গোপনীয়তা নীতি

আপনার বিশ্বাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ। Docologist-এ আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং আপনার ডেটা নিরাপদ, সুরক্ষিত ও গোপনীয় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Page Banner Image

এই গোপনীয়তা নীতি সর্বশেষ ১ সেপ্টেম্বর, ২০২৫-এ আপডেট করা হয়েছে।

Docologist গোপনীয়তা নীতিতে স্বাগতম

Docologist-এর সেবাসমূহ ব্যবহারের শর্তাবলী প্রধানত দুই ভাগে বিভক্ত: রোগী-কেন্দ্রিক সেবা এবং ডাক্তার-কেন্দ্রিক সেবা। রোগী-কেন্দ্রিক সেবার মধ্যে রয়েছে টেলিমেডিসিন, ভিডিও কনসালটেশন, ই-প্রেসক্রিপশন, ওষুধ গ্রহণের রিমাইন্ডার এবং স্বাস্থ্যবিষয়ক ব্লগ। ডাক্তার-কেন্দ্রিক সেবার মধ্যে রয়েছে অনলাইন চেম্বার পরিচালনা, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ই-প্রেসক্রিপশন প্রদান এবং অনলাইন ডাক্তার প্রোফাইল তৈরি করা। Docologist-এর যেকোনো সেবা ব্যবহারের আগে ব্যবহারকারীকে এই শর্তাবলী মেনে নিতে হবে।

১. সাধারণ ব্যবহারযোগ্যতার শর্ত

  • আপনার বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে, অথবা আপনি কোনো প্রাপ্তবয়স্ক অভিভাবকের অনুমতি ও তত্ত্বাবধানে এই সেবা ব্যবহার করছেন।
  • আপনি যদি কোনো নাবালকের জন্য সেবা ব্যবহার করেন, তবে আপনি তার আইনগত অভিভাবক।
  • আপনি বাংলাদেশের নাগরিক বা বৈধ বাসিন্দা।

২. গ্রহণযোগ্য ব্যবহার নীতি

  • আপনি এমন কোনো কার্যকলাপে যুক্ত হবেন না যা দেশের স্বার্থ, জনস্বার্থ বা প্রচলিত আইনের বিরুদ্ধে যায়।
  • আপনি ধর্ম, জাতি, বা ব্যক্তিগত বিষয়ে কাউকে অপমান বা বৈষম্যমূলক আচরণ করবেন না।
  • প্ল্যাটফর্মের অপব্যবহারের সম্পূর্ণ দায়ভার আপনার।

৩. ব্যবহারকারীর তথ্য

  • আপনার প্রদানকৃত সকল তথ্য (যেমন: নাম, জন্মতারিখ, লিঙ্গ, রক্তের গ্রুপ, ওজন ইত্যাদি) সঠিক ও সত্য হতে হবে।
  • Docologist আপনার তথ্য সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
  • ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদানের কারণে সৃষ্ট কোনো সমস্যার জন্য Docologist দায়ী থাকবে না।

৪. প্রযুক্তিগত সীমাবদ্ধতা

  • Docologist সেবাসমূহ প্রযুক্তি এবং ইন্টারনেট নির্ভর।
  • প্রযুক্তিগত ত্রুটি, নেটওয়ার্ক সমস্যা বা অনাকাঙ্ক্ষিত বিঘ্নের জন্য প্ল্যাটফর্ম দায়ী থাকবে না।

৫. প্ল্যাটফর্মের ভূমিকা ও দায়িত্ব

Docologist একটি প্ল্যাটফর্ম যা রোগী এবং যাচাইকৃত ডাক্তারদের মধ্যে সংযোগ স্থাপন করে। নিম্নলিখিত শর্তসমূহ প্রযোজ্য:

ক) ডাক্তার যাচাইকরণ

  • Docologist ডাক্তারদের যাচাই করে প্ল্যাটফর্মে যুক্ত করে।
  • তবে ব্যবহারকারীরা চাইলে ডাক্তারদের BMDC রেজিস্ট্রেশন যাচাই করতে পারেন।
  • ব্যবহারকারী কর্তৃক যাচাইকরণের পর কোনো সমস্যার জন্য Docologist দায়ী থাকবে না।

খ) সেবার দায়িত্ব

  • Docologist সরাসরি চিকিৎসা সেবা প্রদান করে না।
  • চিকিৎসা সংক্রান্ত সকল দায়িত্ব সংশ্লিষ্ট ডাক্তারের।
  • প্রমাণসাপেক্ষ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

গ) জরুরি সেবা

  • Docologist একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম এবং জরুরি চিকিৎসার জন্য ব্যবহারযোগ্য।

ঘ) চিকিৎসার ফলাফলের দায়ভার

  • Docologist শুধুমাত্র পরামর্শের জন্য সংযোগ স্থাপন করে, সরাসরি চিকিৎসা প্রদান করে না।
  • কোনো শারীরিক ক্ষতি, জটিলতা বা জীবনহানির জন্য প্ল্যাটফর্ম দায়ী নয়।

ঙ) তৃতীয় পক্ষের জন্য পরামর্শ ব্যবহার

  • Docologist-এর মাধ্যমে প্রাপ্ত চিকিৎসা পরামর্শ অন্য কারো উপর প্রয়োগ করা উচিত নয়।
  • এর ফলে কোনো সমস্যা হলে Docologist দায়ী থাকবে না।

চ) ডিভাইস ও সংযোগ সংক্রান্ত সমস্যা

  • সেবা গ্রহণ ইন্টারনেট এবং ডিভাইসের উপর নির্ভরশীল।
  • ব্যবহারকারীর ডিভাইস বা সংযোগ সমস্যার কারণে সেবা বিঘ্নিত হলে Docologist দায়ী নয়।

৬. চূড়ান্ত সম্মতি

Docologist ব্যবহার করার মাধ্যমে রোগী এবং ডাক্তার উভয়েই এই শর্তাবলীতে সম্মত হন এবং এর ব্যবহারের ফলে সৃষ্ট যেকোনো ফলাফলের সম্পূর্ণ দায়ভার নিজ নিজভাবে গ্রহণ করেন।

Docologist-এর সাথে আপনি সবসময় সুরক্ষিত

Docologist আপনাকে যখনই সেবার প্রয়োজন তখন সার্টিফাইড ডাক্তারদের কাছে সাশ্রয়ী মূল্যে প্রবেশাধিকার দেয়—কোনো বাধা নেই, কোনো লুকানো ফি নেই।

overview