এই রিফান্ড নীতি সর্বশেষ ১ সেপ্টেম্বর, ২০২৫-এ আপডেট করা হয়েছে।
Docologist রিফান্ড নীতিতে স্বাগতম
Docologist-এর মাধ্যমে সেবা গ্রহণের পূর্বে সেবাগ্রহীতাকে অবশ্যই এই রিফান্ড নীতি মনোযোগ সহকারে পড়তে হবে এবং মেনে নিতে হবে। পরামর্শ ফি পরিশোধের মাধ্যমে সেবাগ্রহীতা স্বয়ংক্রিয়ভাবে এই নীতির সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করেন বলে গণ্য হবেন।
১. পরামর্শ গ্রহণের পর রিফান্ড
- কোনো ডাক্তারের সাথে সরাসরি ভিডিও কল, মেসেজিং, অডিও কল অথবা মোবাইল ফোন নম্বরের মাধ্যমে কথা বলে পরামর্শ নেওয়ার পর, কোনো অবস্থাতেই পরামর্শ ফি রিফান্ড বা ফেরত দেওয়া হবে না।
২. ডাক্তার কর্তৃক সেবা প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে রিফান্ড
- কোনো ত্রুটির কারণে কিংবা ডাক্তার যদি সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে না পারেন এবং ডাক্তার Docologist-এর "Visited" অপশনে ক্লিক না করেন, তাহলে সেবাগ্রহীতার পরিশোধ করা পরামর্শ ফি ৩–৫ কার্যদিবসের মধ্যে ফেরত বা রিফান্ড করা হবে।
৩. প্ল্যাটফর্ম ব্যবহারের পর রিফান্ড
- Docologist প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাক্তারের পরামর্শ নেওয়ার পর কোনো অবস্থাতেই পরামর্শ ফি ফেরত দেওয়া হবে না বলে বিবেচিত হবে।
৪. অনুমোদিত পেমেন্ট গেটওয়ে
- ডাক্তারের পরামর্শ ফি শুধুমাত্র সেবাঘর পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পরিশোধ করতে হবে। এর বাইরে অন্য কোনো মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করা হলে Docologist কোনোভাবেই দায়ী থাকবে না।
৫. অনৈতিক লেনদেন
- Docologist-এর মাধ্যমে কোনো ধরনের অনৈতিক লেনদেন গ্রহণযোগ্য হবে না এবং এর জন্য Docologist কখনো দায়ী থাকবে না।
৬. চূড়ান্ত সম্মতি
Docologist-এর সেবা গ্রহণ ও পরামর্শ ফি পরিশোধের মাধ্যমে সেবাগ্রহীতা উপরোক্ত রিফান্ড নীতির সকল শর্তাবলীতে সম্পূর্ণরূপে সম্মত বলে গণ্য হবেন। এই নীতি সম্পর্কিত যেকোনো বিষয়ে Docologist-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।